মালদা

গোপন ডেরায় হানা দিয়ে ৭জন জুয়াড়িকে গ্রেফতার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ

শুক্রবার গভীর রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে রামনগর বাজার এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ একটি গোপন
ডেরায় থেকে সাত জন জুয়াড়িকে গ্রেফতার করে। ধৃতরা হল অধীর মণ্ডল(২৮), সধন মণ্ডল(৪২), টানু মণ্ডল(৪৫), রঞ্জিত মণ্ডল(৩২), কমল মণ্ডল(৩৬), এনামুল শেখ(২৭), সেটু শেখ(৪৫)। জানা গিয়েছে ধৃতদের বাড়ি সুখনগর এবং গোলাপগঞ্জ এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২১৭০ টাকার বোর্ডমানি ও জুয়া খেলার জিনিস। ধৃতদের শনিবার মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।                 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/O4aSy19Jia0